ব্রেকিং নিউজ  

আমাদের জীবনের সাথে গাছের সম্পর্ক গভীর ও ওতপ্রোতভাবে জড়িত। গাছ আমাদের সবচেয়ে ভালো বন্ধু। গাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন পাই এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাছাড়া গাছ আমাদের ফলমূল, কাঠ, ওষুধ ও ছায়া দিয়ে থাকে। কিন্তু দিন দিন নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। এই ক্ষতি পুষিয়ে নিতে এবং সুন্দর পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে। বিশেষ করে বর্ষাকালে বাড়ির আশেপাশে, রাস্তার ধারে বা ফাঁকা জমিতে গাছের চারা রোপণ করা উচিত। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের সকলেরই উচিত নিজ দায়িত্বে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যত্ন নেওয়া।

Tutorial

Class Six

Class Seven

Class Eight

Class Nine

Class Ten

Event

  সময় ও তারিখ
দর্শক